ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলা গাবখান ধানসিড়ি ইউনিয়ন পরিষদের আমন ধান ব্রি-৫২ জাতের ধান কর্তন পরবর্তি প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় ২০২১-২২ অর্থবছরের খরিপ-২ মৌসুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষন ও বিতরন প্রকল্পের আওতায় এই মাঠ দিবসে ঝালকাঠি কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মো: ফজলুল হক প্রধান অতিথি ছিলেন।
ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম মাসুমের সভাপতিত্বে জেলা কৃষি প্রশিক্ষন অফিসার কৃষিবিদ মনিরুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ অলিউর আলম, উপজেলা কৃষি অফিসার সুলতানা আফরোজ বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন এই ইউনিয়নের উপ সহকারি কৃষি কর্মকর্তা মো: আসাদুজ্জামান বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে এই ইউনিয়নের কৃষক পরিবারে মো: রাকিব, ইউপি সদস্য মো: কামরূল ইসলাম ও মো: মহসিন এবং অন্যদের মধ্যে এই প্রর্দশনীর কৃষক দুলাল হাওলাদার , হানিফ খান ও শ্যামল কুমার দত্ত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ৫০জন কৃষককে এই প্রকল্পের প্রদশর্নী আওতায় সমবায় ভিত্তিতে উৎপাদিত ২ কেজি করে বীজ বিতরন করা হয়েছে। এই ব্লকে দুলাল হাওলাদারের নেতৃত্বে ১৫ জন কৃষক সমন্বয় সমবায় ভিত্তিতে ৫একর জমিতে ব্রি-৫২ জাতের আমন ধান উৎপাদন করা হয়েছে। এই ধানের বীজ সংরক্ষন করে একই এলাকার অন্য কৃষকদের মধ্যে ধান ও অর্থর বিনিময়ে বীজ বিতরনের জন্য রাখা হয়েছে।










