• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Friday, July 24, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ সারাদেশ রংপুর

জিহাদী টাকা নিয়েও মাহফিলে না আসায় বয়কটের দাবিতে মানববন্ধন

জনতার খবর প্রকাশক জনতার খবর
December 20, 2021
in রংপুর, সারাদেশ
A A
জিহাদী টাকা নিয়েও মাহফিলে না আসায় বয়কটের দাবিতে মানববন্ধন

ছবিঃ সংগৃহীত।

0
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

রাণীশংকৈল প্রতিনিধিঃ অগ্রিম টাকা নিয়েও বক্তা ওয়াজ মাহফিলে আসেননি বলে অভিযোগ পাওয়া গেছে। ইসলামি বক্তা ইলিয়াসুর রহমান জিহাদীর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় অগ্রিম দেওয়া টাকা ফেরত চেয়ে ও বক্তাকে বয়কটের আহ্বান জানিয়ে শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জের আমতলীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শিবগঞ্জের আমতলী এলাকায় মহেশপুর জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখার কথা ছিল ইসলামি বক্তা ইলিয়াসুর রহমান জিহাদীর। আসার কথা বলে অগ্রিম ৮০ হাজার টাকাও নিয়েছেন তিনি। তবে অসুস্থতার কারণ দেখিয়ে মাহফিলে আসতে অস্বীকৃতি জানান। তবে একই সময়ে ওই বক্তা অন্য জায়গায় একটি মাহফিল করেছেন বলে নিশ্চিত হয় এলাকাবাসী।

এ বিষয়ে মাহফিল কমিটির সাধারণ সম্পাদক দবিরুল ইসলাম বলেন, ‘আমরা সবাই মিলে ইলিয়াসুর রহমান জিহাদীর সঙ্গে কয়েক দফায় যোগাযোগ করি। মাহফিলে আসার জন্য দুইবারে আমরা তাকে ৮০ হাজার টাকা দেই। কিন্তু তিনি মাহফিলে আসেননি। আমরা খবর পেয়েছি তিনি বেশি অংকের টাকা পেয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুরে মাহফিল করেছেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

স্থানীয় আহসান হাবীব বলেন, ‘আমরা এলাকার যুবসমাজ ১৫ থেকে ২০ দিন থেকে অক্লান্ত পরিশ্রম করে মাহফিলের আয়োজন করি। আমরা অনেক আনন্দিত ছিলাম। আমাদের সবার বাসায় বিভিন্ন জায়গা থেকে অতিথিরা এসে জড়ো হয়েছিলেন। কিন্তু ৮০ হাজার টাকা নিয়েও তিনি মাহফিলে না এসে আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। আমরা টাকা ফেরত চাই এবং সারাদেশে বয়কট করা হোক ইলিয়াসুর রহমান জিহাদীকে।’

আরো দেখুন

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল

ঝালকাঠিতে এনসিপির পদযাত্রা; দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

মাহফিলের স্বেচ্ছাসেবক মনারুল ইসলাম বলেন, ‘তিনি আমাদের কাছে ৮০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু মাহফিলে আসেননি। আমাদের সঙ্গে উনি বাটপারি ও প্রতারণা করেছেন। তিনি বলেছেন অসুস্থ কিন্তু একইদিনে আরেক জায়গায় মাহফিল করেছেন বলে আমরা নিশ্চিত হয়েছি।’

মাহফিল কমিটির সার্বিক তত্ত্বাবধায়ক রবিউল ইসলাম বলেন, ‘ইলিয়াসুর রহমান জিহাদী ১৩ তারিখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাহফিল করেন। সেসময় আমরা তার সঙ্গে কথা বলি। তিনি আমাদের কথা দেন এবং ওই মাহফিল মঞ্চেই আমাদের মাহফিলে আসার জন্য মানুষকে দাওয়াত করেন। কিন্তু তিনি আসেননি, যার সব প্রমাণ আমাদের হাতে আছে। তিনি টাকা নিয়েও আমাদের মাহফিলে আসেননি। আমরা আমাদের টাকা ফেরত চাই এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ এ বিষয়ে জানতে রোববার (১৯ ডিসেম্বর) ইলিয়াসুর রহমান জিহাদীর সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

Tags: জিহাদী টাকা নিয়েও মাহফিলে না আসায় বয়কটের দাবিতে মানববন্ধন
শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল

July 23, 2026
ঝালকাঠিতে এনসিপির পদযাত্রা; দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

ঝালকাঠিতে এনসিপির পদযাত্রা; দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

July 19, 2026
ডেঙ্গুতে ঝালকাঠিতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গুতে ঝালকাঠিতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু

July 19, 2026
ঝালকাঠির ভিমরুলী খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর, উদ্ধার 

ঝালকাঠির ভিমরুলী খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর, উদ্ধার 

July 19, 2026
ঝালকাঠিতে বাসায় হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে বাসায় হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার

July 19, 2026
কাঠালিয়ায় জুলাই শহিদ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত

কাঠালিয়ায় জুলাই শহিদ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত

July 16, 2026

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল

ঝালকাঠিতে এনসিপির পদযাত্রা; দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

ডেঙ্গুতে ঝালকাঠিতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু

ঝালকাঠির ভিমরুলী খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর, উদ্ধার 

সর্বশেষ সংবাদ

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল

July 23, 2026
ঝালকাঠিতে এনসিপির পদযাত্রা; দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

ঝালকাঠিতে এনসিপির পদযাত্রা; দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

July 19, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!