চার ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। যার প্রথম ধাপে ১৫২টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে। দ্বিতীয় ধাপ ২৩ মে, তৃতীয় ধাপে ২৯ মে এবং চতুর্থ ধাপ ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এসব তথ্য জানান। এর আগে বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে তার সভাকক্ষে নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ এপ্রিল। যাচাই-বাছাই ১৭ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
৯ জেলার ২২ উপজেলায় ইভিএমে ভোট হবে। বাকি উপজেলায় ব্যালটে ভোট হবে।












