অনলাইন ডেস্কঃ চাচাকে বিয়ে করতে অনশনে বসেছেন কিশোরী ভাতিজা। তিন বছর প্রেমের পর সেটাকে পরিণয়ে রূপ দিতে সমাজের বাধাকেও মানছেন না ওই কিশোরী। চাচার বাড়িতে গিয়ে বসেছেন অনশনে। ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কাশলগাঁও ডাঙ্গিপাড়া গ্রামে ঘটেছে এই ঘটনা।
৬ আগস্ট শনিবার রাতে চাচার বাড়িতে গিয়ে অবস্থান নেন কিশোরী। এরপর থেকেই সেখানে অনশন করছেন তিনি। কিশোরীর চাচা হাসান (২৪) রুহিয়া ইউনিয়নের কাশলগাঁও ডাঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা।
কিশোরী জানান, তিন বছর ধরে হাসান ও আমার সঙ্গে প্রেমের সম্পর্ক। হাসানকে বিয়ের কথা বললেও রাজি হয়নি। এ কারণে বিয়ের দাবিতে এখানে অবস্থান করছি।
কিশোরীর বাবা জানান, আমার মেয়ে অনেক ছোট। এখনো বিয়ের বয়স হয়নি। অভিযুক্ত হাসান আমার চাচাতো ভাই। আমার মেয়েকে বুঝিয়ে ওই বাড়ি থেকে আনতে গেলেও সে আমার সঙ্গে আসেনি। সবাই মিলে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।
তবে অভিযুক্ত হাসান এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।
রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সেন জানান, এ ধরনের খবরটি শুনেছি। এখনো বিস্তারিত জানি না। ঘটনাস্থলে গিয়ে বিষয়টা দেখেশুনে তারপর বিস্তারিত জানাতে পারবো। সূত্রঃ বাংলা ভিশন।










