ঝালকাঠি প্রতিনিধিঃ
চরম জনবল সংকটে ঝালকাঠি জেলা প্রাণী সম্পদ বিভাগ। ঝালকাঠি জেলার ৪টি উপজেলা ও জেলা অফিসসহ মঞ্জুরীকৃত ৬৫টি পদের মধ্যে ২৫টি পদে ২৫জন কর্মরত রয়েছে এবং শূণ্য পদ রয়েছে ৪০টি।
এই ব্যাপারে জেলা প্রাণী সম্পদ বিভাগ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার বিষয়টি অবহিত করেও জনবল সংকট উত্তরণের পদক্ষেপ নেয়া হয়নি বলে জানানো হয়েছে। ঝালকাঠি জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ও অতিরিক্ত প্রাণী সম্পদ কর্মকর্তার ১টি করে পদে ১জনও নেই।
উপ-পরিচালক জেলা কৃত্তিম প্রজনন কেন্দ্র ১টি পদে জনবল শূণ্য, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার ৪টি পদে ১জনার পদ শূণ্য, থেরিওজেনলজিষ্ট ১টি পদ শূণ্য, ভেটেনারী সার্জেন্ট ৪টি পদে ২জন কর্মরত রয়েছে। স্টোর কিপার ও ক্যাশিয়ার ১টি করে পদ তাও শূণ্য, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৬টি পদে ২জন কর্মরত রয়েছে ৪টি পদই শূন্য। উপজেলা প্রাণী সম্পদ সহকারী ৪টি পদই খালি।
ভেটেনারী ফিল্ড অ্যাসিসট্যান্ট ১২টি পদে ৬জন কর্মরত এবং ৬টি পদ শূন্য। কম্পউন্ডার ৫টি পদের মধ্যে ৪টি পদই শূন্য। ফিল্ড অ্যাসিসট্যান্ট কৃত্তিম প্রজনন ৪টি পদের ২টি পদই শূন্য। ড্রাইভার ২টি পদই শূণ্য রয়েছে। ফডার গার্ড (নিরাপত্তা) ১জনের পদে ১টি পদই শূণ্য ও নিরাপত্তা প্রহরী ২জনের পদে ১জন শূন্য রয়েছে।










