জনতার খবর ডেস্কঃ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে অপপ্রচারের দায়ী ব্যক্তিকে চিহ্নিত করতে চট্টগ্রামের জেলা প্রশাসককে ও পুলিশ সুপারকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। ৩১ মে মঙ্গলবার ইসির যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান। সম্প্রতি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাম্বল ইউপি নির্বাচনের প্রার্থী মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ ওঠে।
তিনি বলেন, আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরী কর্তৃক ইভিএম এর ভোট সম্পর্কে ফেইসবুকে অপপ্রচারের বিষয়ে যাচাইপূর্বক প্রকৃত ঘটনা, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন প্রেরণের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপার, চট্টগ্রামকে নির্দেশ প্রদান করা হয়েছে।
সূত্রঃ বাংলা ভিশন।










