অনলাইন ডেস্কঃ আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে এ উপলক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সাথে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করেন। স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারের বক্তব্যের সময় আওয়ামীলীগ সমার্থীত কাউন্সিলররা বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। ২৯ মে রবিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে।
নিজাম উদ্দিন কায়সার ২০১৮ সালের জাতীয় নির্বাচন ও পূর্বের নির্বাচনের অনিয়ম নিয়ে কথা বলতে শুরু করলে পেছন থেকে আওয়ামী লীগপন্থী কয়েকজন কাউন্সিলর উত্তেজিত হয়ে উঠেন। তারা এই স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্যে করে বিভিন্ন উত্তেজনামূলক কথা বলতে থাকে। ফলে পুরো অডিটোরিয়ামে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কাউন্সিলররা আসন ছেড়ে উঠে দাঁড়ান। পরে জেলা প্রশাসক কামরুল হাসান উত্তেজিত প্রার্থীদের শান্ত করেন। স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে আবার বক্তব্য রাখার সুযোগ দেয়া হয়।










