জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বন কর্মকর্তা মোঃ আলমগীর খান ভবনের ছাদে ড্রাগন চাষ করে সফলতা অর্জন করেছেন।
স্ব-উদ্যোগে কাঠালিয়া উপজেলা সদরে নিজ বাড়ীর ভবনের চাদে গত এক বছর পূর্বে এ চাষ করেন। প্রথম বারে আশানুরূপ ফলনে সাফল্য লাভ করেন।
বন কর্মকর্তা আলমগীর খান জানান, ড্রাগন ফল ক্যান্সার ও উচ্চ রক্তচাপসহ বেশ কয়েক একটি জটিল রোগের প্রতিশোধক।
তিনি আরও জানান, এই ড্রাগন উচু ও খোলা জায়গায় চাষ করে নিজেদের চাহিদা মটিয়ে চড়া মূল্যে বিক্রি করে অর্থনৈতিক লাভবান হওয়া যায়। এই ফল গাছ সারা বছরেই রোপন করা যায় তবে মে ও জুন মাসে রোপন করা উত্তম।
আমি একজন বন কর্মকর্তা হিসেবে বলবো আমরা কম খরচে বেশী লাভবান হওয়ার উদ্দেশ্যে সকলকে-ই ড্রাগন চাষ করার জন্য পরামর্শ প্রদান করা হলো।










