কাঠালিয়া প্রতিনিধিঃ:
প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড কাঠালিয়া সাংগঠনিক অফিসের উদ্যোগে সদ্য প্রয়াতা নাজমা বেগমের মৃত্যু দাবির চেক প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৪ জুন) বিকাল ৫টায় বীর মুক্তিযোদ্ধা সিকদার মোঃ ফারুক ফাউন্ডেশন সভাকক্ষে এ চেক প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জোনের ইভিপি ও ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ জালালুর রহমান আকন, কাঠালিয়া সরকারি কলেজের সাবেক উপাধক্ষ আবি আব্দুল্লাহ চুন্নু, পিরোজপুর এরিয়া ম্যানেজার, এম জলিল হাওলাদার, ভান্ডারিয়া এফপিআর সেন্টারের জিএম ও ইনচার্জ, ফয়সাল মুন্সী, কৈখালী সাংগঠনিক অফিসের ডিজিএম ও ইনচার্জ আঃ ছালাম মাস্টার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালিয়া সাংগঠনিক অফিসের এজিএম ও ইনচার্জ সামছুল আলম (সবুর মাস্টার)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বীমা একটি নিরাপদ আর্থিক সহায়তা ব্যবস্থা। প্রয়াত নাজমা বেগমের পরিবারকে প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স কর্তৃক মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, নাজমা বেগম প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্সের একজন বীমা গ্রাহক ছিলেন। মৃত্যুর পর তাঁর পরিবারকে বীমার আওতায় প্রাপ্ত দাবির অর্থ হস্তান্তর করা হয়। চেক গ্রহন করেন নাজমার স্বামী ও সন্তানরা।
অনুষ্ঠানে বীমা গ্রাহক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










