কাঠালিয়া প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের আওতায় কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ মে বুধবার দুপুরে কাঠালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।কাঠালিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৭০ জন কৃষক – কৃষাণী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় সংবাদ কর্মীসহ ১০০ জন অংশগ্রহণ করেন। এ সময় প্রশিক্ষনাথিদের পুষ্টিসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝালকাঠি এর উপ-পরিচালক মো: আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক মো: রিয়াজ উল্লাহ বাহাদুর।
অনুষ্ঠানে সভাপতি করেন, উপজেলা কৃষি কর্মকর্তা, ইমরান বিন ইসলাম। বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা তাসরিন।










