কাঠালিয়া প্রতিনিধি :
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে ও ভেঙ্গে পড়ে ২০ /২৫ টি বসত ঘর ও দোকান ঘর বিধ্বস্ত হয়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে ও খুঁটি ভেঙ্গে যাওয়ায় শৌলজালিয়া ও আওরাবুনিয়া ইউনিয়নের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
আজ ০৩ জুন মঙ্গলবার দুপুরে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। মুহূর্তের মধ্যে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া ও লতাবুনিয়া গ্রামের কল্পনা বেগম, জাফর খান, জাহাঙ্গীর খাঁ,আজমল, অমল শীল, সঞ্জয় মালি, বলরাম মালিরবসত ঘরের উপর ও কচুয়া ফেরিঘাটের স আমির মৃধার দোকান ঘরের উপরে গাছ উপড়ে ও ভেঙ্গে তছনছ হয়ে যায়।
বিদ্যুতের তার ও খুটির উপর গাছ উপড়ে ও ভেঙ্গে পড়ে শৌলজালিয়া আওরাবুনিয়া ইউনিয়নের সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রায়েছে।










