জনতার খবর ডেক্স,
এরশাদ শিকদারের মেয়ে জান্নাতুল নওরিন এশা (২২) রাজধানীর এক বাসায় প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন বলে স্বজনরা জানিয়েছেন।
শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে গুলশানের সুবাস্তু টাওয়ারের নবম তলার একটি বাসা থেকে জান্নাতুলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, জান্নাতুল এরশাদ শিকদারের মেয়ে।
জান্নাতুলের মা সানজিদা নাহারের দাবি, প্রেমিককে ভিডিও কলে রেখে ফ্যানের সঙ্গে ঝুলে তার মেয়ে আত্মহত্যা করেছে।
সানজিদা নাহার বলেন, তিনি এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী। জান্নাতুল এরশাদ শিকদারের মেয়ে। ২০০৪ সালে খুলনায় হত্যা মামলায় সন্ত্রাসী এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড কার্যকর হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, জান্নাতুল এরশাদ শিকদারের মেয়ে।
সানজিদা নাহার অভিযোগ করে বলেন, প্লাবন ঘোষ নামের এক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল তার মেয়ে জান্নাতুলের। বৃহস্পতিবার রাত নয়টার দিকে প্লাবনের সঙ্গে দেখা করতে বাসা থেকে বের হয় জান্নাতুল। পরে জান্নাতুলকে বাসার নিচে নামিয়ে দিয়ে যায় প্লাবন। এ সময় দুজনের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। বাসায় ফিরে এসে জান্নাতুল নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়।












