কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঁঠালিয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা দলের আয়োজন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠি-১(কাঠালিয়া -রাজাপুর)আসনের সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল (এমপি) উপজেলা মহিলা দলের সভানেত্রী সাহেরা আক্তারের সভাপতিত্বে
অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মহিলা দলের সদস্য সচিব নেহার খানম, বিএনপির সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মীরবহরসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব দলের সদস্য সচিব মোঃ জয়নাল আবেদীন।










