কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠি কাঠালিয়ার সোনাউটায় ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৪ নারী,১ নবজাতক শিশুসহ ৮ জন আহত হয়েছে।
এর মধ্যে নবজাতকের অবস্থা আশঙ্কা জনক। জান্নাত নামের ওই নবজাতককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । অন্যরা কাঠালিয়ার আমুয়া হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার সোনাউটা গ্রামের তারাঘাটা এলাকায় গতকাল শুক্রবার বিকালে মোঃসেলিমের সাথে একওই বাড়ির কবির ও মজনুর মধ্যে বিরোধীয় জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাংচুর হয়।কাঠালিয়া থানা পুলিশের উপস্থিতি ও হস্তক্ষেপে হামলাকারিয়া নিবৃত হন।
এ সময় চার জন নারী,এক নবজাতক সহ আট জন আহাত হয়। আহতরা হলেন, হালিম(৩৭),সেলিম (৬০), পারভিন(২৫),নবজাক জান্নাতি,অন্তঃসত্তা হালিমা বেগম (২৪ ), প্রতিপক্ষের, ফিরোজা বেগম (৫০),রাহিমা বেগম( ৩০)হাজেরা বেগম( ৫০)।










