আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ভূমিকম্পে অন্তত ২৫০ জন নিহত হয়েছে, আহত হয়েছেন ১৫০ জন মানুষ ও বিধস্ত হয়েছে ঘর বাড়িসহ বহু স্থাপনা। ২২ জুন বুধবার দিনগত রাত ২টার দিকে এ ভূকম্পন আঘাত হানে। খবর বিবিসির।

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে আহত ব্যক্তিদের পাশাপাশি বিধ্বস্ত বাড়িঘর দেখা গেছে। এরই মধ্যে সেখানে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।স্থানীয় এক সরকারী কর্মকর্তা বলেছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত ২৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বাংলাদেশ সময় ২২ জুন বুধবার দিনগত রাত ২টা ৫৪ মিনিটে আঘাত হানে এ ভূকম্পন।
Unconfirmed news & photos of casualties & destruction are coming from the different parts of the south east of #Afghanistan after the last night’s #earthquake. It is said that dozens are died in Geyan, Spere & some other districts of Paktika & Khost. More details to come. pic.twitter.com/opHE7ZTXnZ
— Kabir Haqmal🇦🇫 (@Haqmal) June 22, 2022
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। উৎপত্তিস্থল আফগানিস্তানের খোস্ত শহরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৪৪ কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অবশ্য ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৯ রেকর্ড করেছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, প্রায় ৫০০ কিলোমিটার জায়গাজুড়ে এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে। এতে আফগানিস্তানের পাশাপাশি কেঁপে ওঠে প্রতিবেশী পাকিস্তান এবং ভারতও।

আফগান সরকারের মুখপাত্র বিলাল কারিমি এক টুইটে বলেছেন, দুর্ভাগ্যবশত গত রাতে পাকতিকা প্রদেশের চারটি জেলায় প্রবল ভূমিকম্প হয়েছে। এতে শত শত মানুষ হতাহত হয়েছেন এবং কয়েক ডজন ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। আরও বিপর্যয় এড়াতে আমরা সব সাহয্যকারী সংস্থাগুলোকে অবিলম্বে দুর্যোগকবলিত এলাকাগুলোতে লোক পাঠাতে অনুরোধ করছি।
সূত্রঃ জাগো নিউজ ২৪












