রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে জুলাই গণহত্যার অভিযোগে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার দাবিতে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোডাউন ও পথসভা করেছে।
আজ বিকেলে রাজাপুরের নৈকাঠি বাজার এলাকা থেকে মোটরসাইকেল শোডাউন নিয়ে রাজাপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী।কর্মসূচিতে নেতৃত্ব দেন ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী এবং নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। শোডাউন শেষে উপজেলা মার্কেটের সামনে অনুষ্ঠিত হয় পথসভা।
সেলিম রেজা বলেছেন, “জুলাই গণহত্যার মতো একটি ভয়াবহ ঘটনার বিচার আজও হয়নি। আমরা সেই দায়ীদের বিচারের আওতায় আনার দাবিতে রাজপথে আছি, থাকবো।”
পথসভায় বক্তারা অভিযোগ করেন—দেশে গণতন্ত্র, আইন ও মানবাধিকার আজ চরমভাবে লঙ্ঘিত। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব—বলেন তারা।










