ঝালকাঠি প্রতিনিধিঃ
সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঝালকাঠিতে কোনো প্রভাব পড়েনি। শহরের মোড়ে মোড়ে পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে। জেলায় সর্বত্র যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
লকডাউন প্রতিরোধে সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমানের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফায়ার সার্ভিস মোড় অনুষ্ঠিত হয় শান্তি সমাবেশ।
লকডাউন সমর্থনে জেলার কোথাও কোনো মছিল পিকেটিং এর খবর পাওয়া যায়নি। জেলা সদরসহ ৪উপজেলায় কোথাও কোন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। লকডাউনে যে কোন ধরনের নাশকতা এড়াতে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে।










