এর আগে মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও বিএনপির মিডিয়া সেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে সুপরিচিত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গ্রেপ্তার ও কারাবাসসহ নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলেও কখনো দেশ ত্যাগ করেননি। রাষ্ট্র ও দলীয় রাজনীতিতে তাঁর ভূমিকা ছিল ঐতিহাসিক ও প্রভাবশালী।
তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে শোক ও সমবেদনা প্রকাশ করছেন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ।
দোয়া ও শোক কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ আকন রানা, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব রুহুল আমিন শরীফ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হাওলাদারসহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।










