কাঠালিয়া প্রতিনিধিঃ
কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের দক্ষিন চৌদ্দবোয়ালিয়া গ্রামের বাসিন্দা, রাজাপুরের বাদুরতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল বারেক খান (৮০) শুক্রবার (০২ জানুয়ারি) রাত ১০ টা ৩০ মিনিটের সময় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ১ ভাইসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন। শনিবার বিকেল ৪টা ৩০ মিনিটের সময় তার নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।