ঝালকাঠি প্রতিবেদক:
ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছেন এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক শেখ জামাল হোসেন।
সোমবার (২৫মে) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি আল-আমিন তালুকদার ও সাধারণ সম্পাদক অলক সাহা-সহ কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে সাংবাদিকদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন আয়োজক।
সংবর্ধনা সভায় বক্তব্য দেন, এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয়ক শেখ জামাল হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আল-আমিন তালুকদার এবং সাধারণ সম্পাদক অলক সাহা। বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত ঐক্য বজায় রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোতালেব হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, ইসলামী নির্বাহী সদস্য এসএম রেজাউল করিম, এবি পার্টি জেলা কমিটির আহ্বায়ক জামাল হাওলাদারসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সংগঠনের সদস্যরা।











