ঝালকাঠি প্রতিনিধিঃ
সুশাসন প্রতিষ্ঠা ও স্থানীয় উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে ঝালকাঠির নলছিটি উপজেলার কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
সভায় জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও জোরদার করতে প্রশাসনের সঙ্গে পেশাজীবীদের সমন্বয় প্রয়োজন। তিনি সকলকে আইন-শৃঙ্খলা রক্ষা, সেবা প্রাপ্তিদের জনদুর্ভোগ কমাতে সহযোগিতা করার আহ¦বান জানান।
সভায় নলছিটি উপজেনা নির্বাহী কর্মকর্তা মোঃ জোবায়ের হাবিব ও সহকারী কমিশনার ভূমি রিজভী আহম্মেদ সবুজ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যবসায়ী,সাংবাদিক,কৃষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা এতে অংশ নেন।










