ঝালকাঠি প্রতিনিধি:
ডায়াবেটিস ও সুস্থতা এই হোক আমাদের প্রতিজ্ঞা এই প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে নানা আয়োজনে বিশ^ ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক মো. মনজুর উর রহমানের নেতৃত্বে শনিবার সকালে শহরের কালীবাড়ি সড়ক থেকে একটি পদযাত্রা বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডা. মো. মনজুর উর রহমান, ব্যবসায়ী সৈয়দ সালাহউদ্দিন ফেরদৌস। বিশ^ ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় তাদের বিনামূল্যে ব্লাডসুগার পরিক্ষা করা হয়। ডা. মো. মনজুর উর রহমানর বলেন, এ বছরের প্রচারণার মূল লক্ষ্য হলো কর্মক্ষেত্রে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের সুস্থতা এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা।
এ জন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে। কর্মক্ষেত্রে ডায়াবেটিস সম্পর্কে সঠিক তথ্য প্রচার করা এবং ভুল ধারণা দূর করতে হবে। প্রতিষ্ঠানের নিয়োগকর্তা, কর্মচারী এবং নীতিনির্ধারকদের উৎসাহিত করা, যাতে তারা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক এবং সহায়ক কর্মপরিবেশ তৈরি করেন।










