ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে মনোনয়নপত্র সংগ্রহ বিএনপি মনোনিত ঝালকাঠি-২ আসন থেকে সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো এবং ঝালকাঠি-১ থেকে দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল।
ইলেন ভুট্টো সোমবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ মমিন উদ্দিন এর কাছ থেকে এবং রফিকুল ইসলাম জামাল রোববার বিকেলে রাজাপুর উপজেলার সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এছাড়া সদর উপজেলার সহকারি রিটার্নিং অফিসারের কাছ থেকে জাতিয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র পক্ষ থেকে প্রার্থী হতে মাসুদ পারভেজ সোহেল মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার দু’টি সংসদিয় আসনে প্রার্থী হতে এ নিয়ে এপর্যন্ত মোট ৭ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মনোনয় পত্র নিতে আসা প্রার্থীরা সবাই অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে লেভেল প্লেয়েইং ফিল্ড দাবির পাশাপাশি ভোটারদের আকৃষ্ট করতে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন।
জেলা রিটানিং কর্মকর্তা মোঃ মমিন উদ্দিন জানান, এপর্যন্ত রিটানিং অফিসারের কার্যালয় হতে ৩টি, সহকারি রিটার্নিং অফিসার ঝালকাঠি সদর কার্যালয় থেকে একটি এবং সহকারি রিটার্নিং অফিসারের কাঠালিয়া কার্যালয় থেকে তিনটি সহ মোট ৭টি মনোনয় ফরম বিতরণ করা হয়েছে।










