ঝালকাঠি প্রতিনিধিঃ
আজ রবিবার শশ্মান দিপাবলী এবং সোমবার শ্রী শ্রী শ্যামা পূজা। শশ্মান দিপাবলীকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে মানুষের সমাগম চলতে থাকে। সন্ধ্যায় হাজার হাজার বিভিন্ন বয়সের নর-নারী সমাগমে মধ্য রাত পর্যন্ত মুখরিত থাকে ঝালকাঠির মহাশশ্মান।
এদিন এখানে সমাদিস্ত হওয়া স্বজনদের পরিবার বেদনা বিদূর মন নিয়ে হারানো প্রিয়জনদের উদ্দেশ্যে ফ‚ল জল তার পছন্দের খাবার সমাদির সামনে উপস্থাপন করেন। এই প্রথা আবহমান কাল ধরে চলে আসছে। ঝালকাঠি পৌরসভা এই শশ্মানের তত্ত¡বধায়নে থাকলেও স্থানীয় একটি কমিটি এই আয়োজন তত্ত¡বধায়ন করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ প্রশাসণসহ প্রশাসন স্তরে শীর্ষ কর্মকর্তারা বিষয়টি শান্তি শৃঙ্খলার মনিটরিং করেন। এই উপলক্ষ্যে শশ্মান ঘাটের প্রধান সড়ক থেকে শশ্মান ঘাট পর্যন্ত বাহারি ধরণের আলোক সজ্জা ও তোরন নির্মাণ করা হয়। কেউ কেউ তার প্রিয়জনের সমাধির অংশে আলোকসজ্জা করে থাকেন। এক সপ্তাহ ধরে এখানের সমাধীতে পরিষ্কার পরিচ্ছন্ন রং, চুন এবং কেউ কেউ নতুন করে টাইলস্্ ব্যবহার করার জন্য শশ্মান ঘাটে ব্যস্ত সময় কাটান।










