ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠী কারিগড়ি ও কৃষি কলেজের অধ্যক্ষ পীযূষ কন্তি মন্ডল ও ম্যানেজিং কমিটির সভাপতি কুদ্দুস খানের অপসারনের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার বেলা ১১ টায় কলেজ ক্যাম্পাসে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। এসময় দুই শতাধিক এলাকাবসী এই কর্মসূচীতে অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, রিয়াছুল আমীন জামাল সিকদার, ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক পুলিশ কর্মকর্তা আঃ মতিন খান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুল হক সুমন মোল্লা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল হক, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল সহ আরো অনেকে।
বক্তারা বলেন,‘ রমজানকাঠী কারিগড়ি ও কৃষি কলেজের ব্যবস্থাপনা কমিটি অকার্যকর ও ভুয়া শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন নামক সংস্থার মাধ্যমে পরিচালনা বাতিল করতে হবে। শিক্ষক-কর্মচারীদের অন্যায় ভাবে চাকুরীচ্যুতির হুমকী দেয়ার তীব্র প্রতিবাদ জানাই। একই সাথে কলেজের অধ্যক্ষ পীযূষ কন্তি মন্ডল ও ম্যানেজিং কমিটির সভাপতি কুদ্দুস খানের অপসারনের দাবি জানান হয়।










