বজ্রপাতে খুলনায় দুই ভাই নিহত হয়েছেন। ৯ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের মাছের ঘেরে তারা বজ্রাঘাতে নিহত হন। রাতেই তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বজ্রপাতে নিহত দুই ভাই হলেন সেনপাড়া গ্রামের মলঙ্গী বাড়ির মৃত হাছেন মলঙ্গীর ছেলে নাজমুল মলঙ্গী (৩০) ও তার ভাই এনামুল মলঙ্গী (২৫)। শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি এতথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে ২ ভাই নাজমুল ও এনামুল মাছের ঘেরে যান। রাতে তারা বাড়িতে না ফিরলে বাড়ির লোকজন তাদের খুঁজতে বের হন। রাত ৮টার দিকে ঘেরের পাশে তাদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
তারা জানান, শুক্রবার বিকালে ভারি বৃষ্টি হয়। এ সময় কয়েক দফা বজ্রপাত হয়। হঠাৎ বজ্রপাতে তাদের মৃত্যু হয়। তাদের শরীরে বজ্রপাতের আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানান। সূত্রঃ বাংলা ভিশন।










