কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকরা।
কাঠালিয়া প্রেসক্লাব মিলনায়তনে আজ সোমবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামকে এ সংবর্ধনা দেয়া হয়।
প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি মোঃ ফয়সাল আহম্মেদ মিঠু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা খাইরুল আমিন ছগির, নির্বাহী সদস্য মোঃ মহসিন খান, মোঃ সিরাজুল ইসলাম রনিসহ অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, দপ্তর ও আইসিটি সম্পাদক মাছুম বিল্লাহ জুয়েল, নির্বাহী সদস্য মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আহমাদুল্লাহ রবিউল, মোঃ সরোয়ার সিকদার, মোঃ সাকির মাস্টার, মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠান শেষে নির্বাহী অফিসারকে জহিরুল ইসলামকে ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।










