কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কেন্দ্রীয় মন্দির কমিটির কার্যক্রম স্থগিত করেছেন বিজ্ঞ আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন,ঝালকাঠি জজ আদালতের সেরেস্তাদার মোঃ মিজানুর রহমান।
ঝালকাঠি জজ আদালতের কাঠালিয়া কোটের বিজ্ঞবিচারক গত ০১ জানুয়ারি ২০২৬ তারিখে নিষেধাজ্ঞার এ আদেশ দেন। আদেশে গত ১৮ জুলাই ২০২৫ তারিখের কমিটির কার্যক্রমের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন এবং আগামী সাত দিনের মধ্যে বিবাদীদের কারন দর্শানোর নোটিশ জারি করেন।
উল্লেখ্য যে, গত বছরের ১৮ জুলাই গোপাল মন্ডলকে সভাপতি ও তপন চন্দ্রকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করে। এ কমিটি নিয়ে স্থানীয় মধ্যে ক্ষোভ দেখা দেয়। এক পর্যায়ে কমিটির সভাপতি শ্যামল চন্দ্র মন্ডল সিভিল জজ আদালতে মামলা দায়ের করেন। মামলায় আদালতের বিজ্ঞ বিচারক অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।










