কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বাসির উদ্যোগে ৫দিন ব্যাপী ১২তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
আগামী ১৩ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাঠে মাহফিল শুরু হয়ে ১৭ নভেম্বর সোমবার আখিরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে। মাহফিলে দেশবরেণ্য মুফাস্সীরে কুরআনগন তাফসীর পেশ করবেন।
মাহফিলে শেষ দিন প্রধান অতিথি হিসেবে ওয়াজ নছিহত করবেন মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই।
সভাপতিত্ব করবেন ইঞ্জিনিয়ার মাওলানা আহছান উল্লাহ খান সবুজ, সভাপতি, মাহফিল বাস্তবায়ন কমিটি ও ছদর, বাংলাদেশ মুজাহিদ কমিটি, কাঠালিয়া উপজেলা শাখা, ঝালকাঠি।
মাহফিল পরিচালনায় থাকবেন-মাওলানা মুহাঃ আল আমিন, সিনিয়র সহ সভাপতি মাহফিল বাস্তবায়ন কমিটি ও অধ্যাপক মুহাঃ মনিরুল ইসলাম, মাহফিল বাস্তবায়ন কমিটি, কাঠালিয়া, ঝালকাঠি।
সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ মুজাহিদ কমিটি, কাঠালিয়া উপজেলা শাখা ও কারিমীয়া সাখাওয়াতীয় মাদ্রাসা, কাঠালিয়া, ঝালকাঠি।
উক্ত মাহফিলে জিকিরের সাথে দলে দলে যোগদান করার জন্য মাহফিল কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন।










