কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠি কাঠালিয়ায় হিবজুল কোরআন ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সকাল দশ টায় শৌলজালিয়ায় আরিফুর রহমান ফাউন্ডেশন চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার ১৩ টি হাফিজি মাদ্রাসার পাঁচ শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আরিফুর রহমান ফাউন্ডেশন এর আয়োজন করেন।
বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করে আরিফুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন জামিয়া আরাবিয়া বায়তুস সালাম উত্তরার খতিব মাওলানা মুফতি ইব্রাহিম খলিলুল্লাহ ও ঢাকা উত্তরা বিভাগের হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মাইমুন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।










