কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি বার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার রাতে দোগনা বাজার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে ট্রাইবেকারে সেন্টারের হাটের মামা ভাগিনা দল ৩-২ গোলে দোগনা বাজার স্পোটিং ক্লাব দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ।
অনষ্ঠানে সভাপতিত্ব করেন বলতলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শাহ জামান খান। এসময় আরো উপস্থিত ছিলেন সমাজসেবক শাহ আলম খান, কবির হোসেন, মোশাররাফ হোসেন খান, আওরাবুনিয়া ইউনিয়ন ছাত্রদলে সভাপতি মিজান সিকদার।
বক্তারা বলেন,‘ সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম খালেদা জিয়ার ছেলে মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন একজন চৌকস ক্রীড়া সংগঠক। তার হাত ধরে এ দেশে ক্রীড়া সেক্টরে ব্যপক উন্নয়ন হয়েছে। শৌলজালিয়া ইউনিয়ন ছাত্রদল এ টুর্ণামেন্টের আয়েজন করে।










