ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ঝালকাঠি জেলা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম ।
বুধবার ভোর রাত সাড়ে ৪ টায় পটুয়াখালির নিজমেয়ের রিসোর্টে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (৮২) (ইন্না-লিল্লাহি ওযা ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজা নামাজ আজ বাদ আছর ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগা জামে মসজিদের জানাজা শেষে তাকে ঝালকাঠির পৌর কবরস্থানে দাফন করা হয়েছে । তার জানাজায় সর্বস্তরে জনগন উপস্থিত ছিলো । তিনি ঝালকাঠিতে সৎ ও সাদা মানুষ হিসেবে পরিচিত ছিলো ।
তার মৃত্যুতে জেলা জাতীয় পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা এ্যাড : আনোয়ার হোসেন আনু, ঝালকাঠির সিটি ক্লাব ,ব্যবসায়ী সংগঠন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক সমবেদনা প্রকাশ করা হয়েছে ।










