ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বৈরী আবহাওয়ার কারনে গতকাল রাত থেকে অবিরাম বৃষ্টি শুরু হয়েছে । বঙ্গোপসাগরে সৃষ্টি লগুচাপের এই বর্ষণ শুরু হয়েছে । কখনো কখনো ভারীসহ হালকা বৃষ্টিপাত হচ্ছে এর সাথে মাঝে মাঝে দমকা বাতাস হচ্ছে ।
এইবৃষ্টিপাতের কারনে শহরে সিংহভাগ সড়কে পানি কোথাও কোথাও হাটুপরিমাণ পানি জমেছে । দ্রত ড্রেণ থেকে পানি অপসারিত না হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে । লঘুচাপের প্রভাবে নদীর পানির চাপ কিছুটা বৃদ্ধি পেয়েছে এতে করে নিচু এলাকায় জলাব্ধতার সৃষ্টি হয়েছে এতে করে জনগনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে ।










