ঝালকাঠি প্রতিনিধিঃ
পদ্মা সেতুর নির্মনের প্রভাব দক্ষিন অঞ্চলের ঝালকাঠি জেলায় শিল্প উদ্যোক্তারা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের ঝালকাঠি বিসিক শিল্প নগরীতে শিল্প উদ্যোক্তারা দল বেধে আসছে। একই দিনে ৯টি মাঝারি ও বড় আকারের শিল্প প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্লট বরাদ্দ আবদনের প্রেক্ষিতে ১৩টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের বিসিক শিল্প নগরীর প্লট বরাদ্দ কমিটির ৬ষ্ঠ সভায় এই বরাদ্দ অনুমোদন করা হয়েছে।
ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে ঝালকাঠি বিসিক উপ-ব্যবস্থাপক মোঃ শফিউল করিম সহ কমিটিভুক্ত সদস্য ও ৯টি শিল্প প্রতিষ্ঠানের স্বত্তাধীকারিরা এ সময় উপস্থিত ছিলেন। ৯টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৪ হাজার ৮৩৬ বর্গ ফুটের ১৩টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে। এতে ২৭২ কোটি ৫৯ লাখ ৭৬ হাজার টাকা বিনিয়োগ করা হবে এবং জেলার ২ হাজার মানুষের স্থায়ী কর্মসংস্থান হবে।
বরিশালের ফর্চুন টেকনোলজি লিমিটেড মোবাইল ফোন, মটর সাইকেল, টেলিভিশন ও রেফ্রিজারেটর প্রফাইল প্রজেক্ট ৪টি, থিংকস টু সাপ্লাই এর ব্যাগ ইন্ডষ্ট্রিজ, ঝালকাঠির সরদার এন্টারপ্রাইজের একটি প্লটে এসএমএসই আয়রন ও একটি প্লটে এমএসই রাইস মিল, ঝালকাঠির মেসার্স তানহা ফার্নিচার ফ্যাক্টরি ও ঢাকার মিরপুরের মেসার্স টপ চয়েজ ফার্ণিচারের ফ্যাক্টরি, ঝালকাঠির মেসার্স লায়লা এগ্রো এন্ড ফুড এর খাদ্যজাত ডার ও ভুসি ফ্যাক্টরি, ঝালকাঠির তাজ স্যাডো ট্রেডের একটি ফ্যাশন ফ্যাক্টরি, ঝালকাঠির সুন্দরবন পলিমার লিমিটেডের প্লাস্টিক পণ্য উৎপাদন ফ্যাক্টরি এবং মনিলাক কনজুমার এন্ড ফুড প্রডাক্টস লিমিটেডের খাদ্যজাত পণ্য (মসলা, চাল, ডাল, লবন, তেল, চিনি ও পানীয় উৎপাদন) ফ্যাক্টরি রয়েছে।
এই সকল শিল্পউদ্যোক্তারা হচ্ছেন মোঃ মিজানুর রহমান, মোঃ জিয়াউল হক, মোঃ সামসুল ইসলাম পিরু, মোঃ আবুল ফজল খাঁন, মোঃ ইব্রাহীম খলিল, লায়লা ফারজানা, মোঃ ইলিয়াস শরিফ, আব্দুস সত্তার ও মোঃ মনির হোসেন। ঝালকাঠির বিসিক শিল্প নগরীতে ৭৯টি শিল্প প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন আয়াতনের বরাদ্দকৃত প্লটের মধ্যে নতুন ১৩টি প্লট বরাদ্দসহ ৭৫টি প্লট বরাদ্দ দেয়া হলো। অবশিষ্ট ৪টি প্লট বরাদ্দ নিয়ে শিল্প কারখানা করার জন্য আরো অনেকে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান ঝালকাঠির জেলা বিসিকের উপ-ব্যাবস্থাপক মোঃ শাফাউল করীম।










