ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি পৌরসভার প্রকল্পে অনুমোদিত একটি রাস্তা নির্মাণে স্থানীয় নেয়ামুল ইসলাম নাঈম বাধা সৃষ্টি ও মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপরে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে করেন ভুক্তভোগী এলাকাবাসী।
লিখিত বক্তব্যে মো. হুমায়ুন কবির বাদল অভিযোগ করেন, ঝালকাঠি পৌরসভার আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-র তত্ত¡াবধানে ‘কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি’ প্রকল্পের আওতায় বিকনা এলাকার ৫ শত দাগের জমিতে মালিকানাধীন একটি রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। প্রায় ২ কোটি ৯৭ লাখ টাকার এই প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের ১ জুন পর্যন্ত। কিন্তু নির্মাণকাজ শুরুর পর ৫০৭ দাগের জমির মালিক নেয়ামুল ইসলাম নাইম সরকারি রাস্তার দিক পরিবর্তন করে নিজের বাড়ির সামনে দিয়ে নেয়ার উদ্দেশ্যে ব্যক্তিগত স্বার্থে হামলা মামলা করে কাজ বন্ধ করে দেন।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, নেয়ামুল ইসলাম নাইম একাধিক ভুয়া মামলা ও মিথ্যা অভিযোগে তাদের হয়রানি করে আসছেন।জমির মালিকরা বলেন, নাইম বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকলেও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার করছেন। তিনি বিএনপির পরিচয় দিলেও পূর্বে আওয়ামী লীগের এক শীর্ষ নেতার আত্মীয় হিসেবে পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে একাধিক মিথ্যা মামলা দিয়েছেন।
নেয়ামুল ইসলাম নাইম ২০১৩ সালে ৩ শতাংশ জমি কিনলেও বর্তমানে ৩.২৫ শতাংশ ভোগ করছেন এবং পৌর পরিকল্পনার বাইরে গিয়ে তিনতলা ভবন নির্মাণ করেছেন। তারা দ্রæত রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এবং সরকারি কাজে বাধাদানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মো. হুমায়ুন কবির বাদল,সাব্বির হাওলাদার,মো. জামাল হাওলাদার, মো. সেন্টু হাওলাদার,নাসির মল্লিক ও জাফর গাজীসহ আরো অনেকে।










