ঝালকাঠি প্রতিনিধিঃ
“¯œায়ু বৈচিত্র্যকে বরণ করি,টেকসই সমাজ গড়ি” এ¯েøালগানে ঝালকাঠিতে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১২ টায় সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহপার পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম, সমাজ সেবা সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান,সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন।
আলাচনা সভায় বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের অর্ধশত শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়। এসময় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা ‘আমাদের সমাজ ও পরিবারের অংশ। এজন্য প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে কাজ করতে হবে।










