ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে বাস মালিক সমিত কর্তৃক অবৈধ চেকপোষ্ট বসিয়ে সাধারন যাত্রী ও সিএনজি চালকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে মাহেন্দ্র, সিএনজি ও থ্রি হুইলারের চালকরা অংশ নেন। চালকদের অভিযোগ, বাস মালিক সমিতি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে নলছিটির ষাটপাকিয়া এলাকায় অবৈধভাবে চেক পোষ্ট বাসিয়ে তাদের গাড়ি ভাংচুর ও মারধর করে আসছে। বিভিন্ন সময় সাধারণ যাত্রীদেরকেও লাঞ্ছিত করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, সিএনজি চালক বেল্লাল গাজী, সুমন হাওলাদার ও কামাল হোসেন সহ আরো অনেকে। মানববন্ধন চলাকালে বক্তারা, সড়কে হয়রানি ও অবৈধ চেক পোষ্ট বন্ধের দাবি জানান। অন্যাথায় তারা কঠোর কর্মসূচি দেয়ারও হুশিয়ারি দেন।










