ঝালকাঠি প্রতিনিধি:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার এনামুল হক এলিন, সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম আজিম , জেলা যুবদলের আহবায়ক রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব এ্যাডভোকেট আনিসুর রহমান খান, যুগ্ম-আহবায়ক এনামুল হক সাজু, জেলা কৃষকদলের সভাপতি তগদির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হেদায়েতুল ইসলাম সোহেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না , সদস্য সচিব সাইদুল কবির রানা। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। আলোচনা সভায় স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন
আলোচনা সভায় বক্তরা বলেন,‘ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান এদেশের মানুষের চির জীবন মনে রাখবে। তিনি ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার। তার হাত ধরে বাংলাদেশ বিশে^বুকে একটি শক্ত অবস্থান করতে সক্ষম হয়েছিল।










