ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি উপজেলা পরিষদের নির্বাহী পরিষদের সভাকক্ষে পুষ্টি সপ্তাহের উদ্ভোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন প্রধান অতিথি ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডাঃ রিফাত আহম্মেদের সভাপতিত্বে উপস্থিত সদস্যদের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার হারুন অর রশিদ, এনজিও জেডিএস পরিচালক শাহ আলম খলিফা, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জসিম সিকদার বক্তব্য রাখেন।










