ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন মাধ্যমে শহীদের প্রতি বিনর্ম শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন,জেলা মুক্তিযোদ্ধা কমান্ড,জেলা আওয়ামী লীগ,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
পরে সকাল ৮ টায় আনুষ্ঠানিক ভাবে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এসময় পুলিশ, আনসার ও ভিডিপি, জেল পুলিশ, গার্লস ইন স্কাউটস সদস্যরা কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবাররে সদস্যগণের সংবর্ধনা দেয়া হয়। জাতির শান্তি,সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এছাড়া দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিবসটি উৎযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন।










