ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি গ্রামের নুপুর বেগম (৩৮) নামের গৃহকর্মী বিদ্যুৎ স্পর্শে মারা গেছেন। শনিবার দিবাগত রাত ১১টায় এই ঘটনা ঘটেছে।
নিহত নুপুর বেগম গৃহস্থলী কাজ করার সময় ঘরের পাশে ছেড়া তারের সাথে স্পর্শ হওয়ায় এই ঘটনা ঘটেছে। তাকে ঝালকাঠি সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নুপুর বেগম এই গ্রামের সোহেল খানের স্ত্রী।










