ঝালকাঠি প্রতিনিধিঃ
“আপনার পুলিশ আপনার পাশে,তথ্য দিন সেবা নিন” এ শ্লোগানে ঝালকাঠিতে বিট পুলিশিং কার্যক্রমের আইনশৃঙ্খলার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের শংকর ধবল গ্রামে জেলা পুলিশের আয়োজনে বিট কার্যক্রমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানা ওসি মোঃ মনিউজ্জামান সহ শিক্ষক, সাংবাদিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ সুপার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন,বিট পুলিশিং কার্যক্রমে জেলার আইনশৃঙ্খলার অনেক ভালো। পুলিশ বিভাগ মানুষের জানমাল রক্ষায় নিরলসভাবে কাজ করছে। এলাকায় কোন বিশৃঙ্খলা হলে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। দায়িত্বরত পুলিশ অফিসার আইনশৃঙ্খলার সকল বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন।










