ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প ২য় ফেইজ অবহিতকরণ সেমিনার ঝালকাঠি জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় এই সেমিনারে ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগের অতিরিক্ত পরিচালক স্বপন কুমার মূখার্জী। সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহপার পারভীন। বরিশালের সহকারী পরিচালক শাহজাদী আক্তার মাল্টিমিডিয়ায় প্রকল্পের উপরে তথ্য উপস্থাপন করেন।
অন্যদের মধ্যে জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় জেলা সমাজসেবা অধিদপ্তরেরর উপ-পরিচালক মোঃ আলাউদ্দিন, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর দিলারা খানম, জেলা তথ্য অফিসার লেলিন বালা, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান ও পৌর সমাজসেবা অফিসার মোঃ জসিম উদ্দিন, দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান বক্তব্য রাখেন।
সেমিনারে কামার-কুমার, তাতী, মুচি, নরসুন্দর, শীতলপাটি, নকশীকাঁথা তৈরকারী বিভিন্ন পেশার ব্যক্তিবর্গসহ ৩৫জন উপস্থিত ছিলেন।
প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর উপস্থিত ব্যক্তিরা ্এই পেশার মান উন্নয়নে কি ধরণের পদক্ষেপ নেয়া যায় সে বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।










