ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝাকিয়ে বসেছে প্রচন্ড তাপদাহ এবং এরই মধ্যে স্বস্তি দিতে বাজারে এসেছে প্রচুর পরিমাণে পানি তাল। গত এক সপ্তাহ ধরে পানি তাল বাজারে প্রবেশ করা শুরু করেছে বর্তমানে বাজার জুড়ে পানি তালের বেচাকেনা ধুমধামে চলছে। প্রাথমিক পর্যায়ে ৩ কোষের ১টি পানি তাল ৪০ – ৫০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা ১২ থেকে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। কেউ যদি ছড়িসহ ১৫ থেকে ২০টি একসাথে নেয় তাহলে ১০ টাকা হারে দাম দিতে হচ্ছে। এবছর তালের ফলন বেশি হয়েছে।
বিভিন্ন এলাকা থেকে তাল বিক্রেতারা গ্রামাঞ্চলে গিয়ে গাছসহ পানি তাল কিনে লোক দিয়ে গাছ থেকে তালের ছড়া কেটে নামাতে হয় এবং এই কাজ অনেক কষ্টসাধ্য ও অভিজ্ঞ লোকের প্রয়োজন হয়। ১টি গাছে সর্বনি¤œ ৩০০ থেকে ৫০০ শতাধিক তাল হয়ে থাকে।
তবে কখনো কখনো ফলন খারাপ হলে এর পরিমাণ কম হয়ে থাকে। তাল গাছের মালিকরা জানিয়েছে পূর্বে গাছের তাল পাকার জন্য রাখা হতো। সাম্প্রতিক বছরগুলিতে পরিবার ছোট হয়ে যাওয়া পাকা তাল গুলিয়ে রান্না করে খাওয়ার মত ধৈর্য্য বা সময় বর্তমান সময়ে পরিবারের গৃহকর্তীদের না থাকায় পাকা তাল বাজারে কেনার বিক্রি হয় না। সেকারণে এই গরমের মধ্যে রসালো ফল হিসেবে পানি তালের চাহিদা ছোট বড় সব বয়সি মানুষের মধ্যে বেশি থাকায় এর চাহিদা বাড়ছে।










