ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল আযহা যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রস্তুতি কমিটির সভায় ঝালকাঠি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ কাওছার হোসেন ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় ঝালকাঠি জেলায় ১৮টি স্থায়ী হাট রয়েছে যেখানে পশু কেনা বেচা হয় এবং বর্তমানে ২০টি পশুর হাট করা যায় এই মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রস্তাবনা রয়েছে। পশু পরিবহনের ট্রাকে মানুষ চলাচল করা যাবে না এবং এলাকায় বিভিন্ন পয়েন্টে ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে চেক পোস্ট থাকবে।
জেলায় ২৬ থেকে ৩০ হাজার কুরবানির সংখ্যা হতে পারে এবং কুরবানির চামড়া সংরক্ষনের জন্য ৩০৭ মেট্রিক টন লবনের প্রয়োজন তবে ঝালকাঠিতে লবন ফ্যাক্টরি থাকায় পর্যাপ্ত লবন রয়েছে। এছাড়াও ঈদের ১ম জামায়াত সকাল ৭টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। নির্ধারিত স্থান ব্যতিত কুরবানির পশু জবাই করা যাবে না। সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহ রাখা হবে এবং কিশোর গ্যাংদের প্রতিহত করার পাশাপাশি মাইকিং বাজিয়ে বিভিন্ন পাড়া মহল্লায় উল্লাশ আনন্দ করা যাবে না।










