ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা শ্রম ক্রসাইসিস প্রতিরোধ ও জেলা শিশু শ্রম পরিবিক্ষন কমিটির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১২টায় জেলা প্রশাসক আশরাফুর রহমান সভাপতিত্ব করেন জেলা বরিশাল বিভাগীয় কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন কর্তৃপক্ষের আয়োজনে ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায়, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কাওছার হোসেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে উপ-পরিদর্শক বরিশাল প্রদীপ কুমার হাওলাদার এই বিষয়ে ধারনাপত্র পাঠ করেন। বর্তমানে দেশজুড়ে শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে জেলা পর্যায়ে শ্রম ক্রাইসিস নিয়ে এই সভার আয়োজন করা হয়েছে।
ঝালকাঠি জেলায় শ্রম অসন্তোষের কোন ঘটনা নেই। তবে শ্রম আইনের কোন কোন ক্ষেত্রে ব্যপ্তয় হচ্ছে। প্রতি সপ্তাহে শুক্রবার নিয়মিত ছুটি পালনের ক্ষেত্রে দোকান পাট বন্ধ রাখা হয় না। এই প্রতিষ্ঠানটি শ্রম অসন্তোষ ছুটি নিশ্চিত করা এবং শ্রমিকের অসুস্থ বা মৃত হলে তার জন্য আর্থিক সহায়তা প্রদানের বিষয় নিয়ে কাজ করেন। একই সাথে শিশুর কলকারখানায় শিশু শ্রমের সাথে যেসকল শিশু জড়িত রয়েছে তাদেরকে সনাক্ত করে সমাজসেবা অধিদপ্তরের আওতায় শিশু বিকাশ কেন্দ্রের পাঠানোর বিধান রয়েছে বলে জানানো হয়। এই সভায় অন্যদের মধ্যে ব্যবসায়ী জয়ন্ত সাহা, দোকান পাট পরিদর্শক, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন শিশু শ্রমিক নিয়ে করখানার মালিকদের ও পেশাভিত্তিক সংগঠনের নেতাদের অবহিত করতে হবে। যাতে করে তারা শিশু শ্রমিককে কোন শ্রমের কাজে ব্যবহার না করেন। কোন শিশু শিশু শ্রমে বাধ্য হলে তার তথ্য সংগ্রহ করে কি কারণে সে এই কাজ করছে তা নিশ্চিত করে সমাধানের জায়গা খুজে বের করে শিশুকে শিশু শ্রম থেকে বিরত রাখতে হবে।










