ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জেলা আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের মাহে রমজান উপলক্ষ্যে আলোচন সভা ও র্যালি
ঝালকাঠিতে জেলা আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি। বৃস্পতিবার বিকাল সোয়া ৫টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে সর্ব শ্রেণির মানুষের স্বতস্ফূর্ত র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে চাঁদকাঠি এসে শেষ হয়।
এর পূর্বে বিকাল ৪টায় জেলা আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের সভাপতি আলহাজ¦ সরদার মোঃ শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আমিরুল মুছলিহীন হযরত মাওলানা মুহাম্মদ খলীলুর রহমান নেছারাবাদী প্রধান অতিথি ছিলেন। অন্যদের মধ্যে এনএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ গাজী মোঃ শহিদুল ইসলাম, মাদ্রাসা অধ্যক্ষ মাও. মুহা. আব্দুল মান্নান, জেলা মুজাহিদ কমিটির মাওলানা মোক্তার হোসেন, পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির, সাবেক কাউন্সিলর মাহাবুবুজ্জামান স্বাপন, জেলা কমিটির সদস্য সচিব এ্যাড. আনোয়ার হোসেন আনু বক্তব্য রাখেন।










