ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে পৌর স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের বার্ষিক কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুর্ধ্ব-১৫ বছর বয়সী খেলোয়ারদের এ্যাথেলেটিক্স ও ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ কাওছার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার বিশেষ অতিথি ছিলেন। জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া অফিসার সাইদুল ইসলাম শুভ এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এ্যাথেলেটিক্স প্রতিযোগিতায় ৪০জনকে ৩০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত ২৬টি সেশন এবং ফুটবল প্রশিক্ষনে গত ২৮ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত ২১টি সেশনে প্রশিক্ষন প্রদান করা হয়েছে। ঝালকাঠির এই প্রশিক্ষন উদ্ভোধন করেছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।










