কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সুস্থতা কামনায় কাঠালিয়া প্রেসক্লাবে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেল ৩ টায় কাঠালিয়া প্রেসক্লাবের সভাকক্ষে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
কাঠালিয়া প্রেসক্লাবের সহ সভাপতি মাওলানা খাইরুল আমিন ছগির দোয়া মোনাজাত পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, সহ সভাপতি মোঃ সরোয়ার হোসেন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মাওলানা মোঃ জাকির হোসেন, নির্বাহী সদস্য মোঃ মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ মাছুম বিল্লাহ, সদস্য মোঃ মহসিন খান, মোঃ সাকির হোসেন, মোঃ ফয়সাল আহম্মেদ মিঠু, মোঃ সিরাজুল ইসলাম রনি, মোঃ সাকিল হোসেন, মোঃ আহমাদুল্লাহ রবিউল, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ মাহফুজ গাজী প্রমুখ।










