কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ ০৫ আগষ্ট সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠির উপজেলার কাঠালিয়া শাখার উদ্যোগে এক গণমিছিল কাঠালিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রদান প্রদান সড়ক পদক্ষিন শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশে মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও মিডিয়া ব্যক্তিত্ব ডা. ফয়জুল হক।
সভায় কাঠালিয়া উপজেলা জামায়াতের আমির মাস্টার মুজিবুর রহমান সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন সেক্রেটারি অধ্যাপক সাইদুর রহমানসহ বিভিন্ন স্তরের দলীয় নেতৃবৃন্দ।
গণমিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, “দেশের জনগণ গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য লড়ছে। শহীদদের রক্ত যেন বৃথা না যায়।”










